শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

খুলনায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি:: খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওবাইদুর বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক ও মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে। নিহতদের মধ্যে ভ্যানচালক ইসমাইল (৬০) এবং মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com