বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তি দাবি করলেন কণ্ঠশিল্পী ন্যান্সী

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ থেকে::
কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সী বলেছেন, বর্তমান সরকার দেশের জনগনকে এক ঘরে করে রেখেছে। তিনি বলেন, ‘একটি মিথ্যা মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। তার ছেলে তারেক রহমানকে দেশে আসতে দেয়া হচ্ছে না। মামলা-হামলায় দেশে অচলবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে। আমরা সবাই খালেদা জিয়ার মুক্তি চাই। সবাই এক সাথে আওয়াাজ দিলে সরকার দাবি মেনে নিতে বাধ্য হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রোববার অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। যুবদল নেতা অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু ও রিয়াজুল কবীর মামুনের সঞ্চালনায় যুবদলের জেলা সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, জেলা যুগ্ম-সম্পাদক কাজী রানা, কন্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক, গৌরিপুর উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন, বিএনপি নেতা শেখ আজিজ, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, কোতয়ালী যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com