সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় শহরের ডায়বেটিক হাসপাতালের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, কে. এম. জাফর, মো. শহিদুর ইসলাম, জেলা ছাত্রদলের মোয়াজ্জেম হোসেন মিঠু প্রমুখ। সমাবেশের এক পর্যায়ে পুলিশ এসে বাধা দিলে সমাবেশ শেষ করা হয়।