সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি কোনভাবেই নির্বাচনে অংশ গ্রহন করবে না। তাকে মুক্ত করেই নিরপেক্ষ সরকারের অধিনে বিএনপি নির্বাচনে যাবে বলে তিনি জানান।
সোমবার (৯ এপ্রিল) বিকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপি’র এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের সাথে স্বাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি গনতন্ত্রে বিশ^াসী, বিএনপি শান্তিতে বিশ^াসী তাই শান্তিপুর্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আ’লীগ সরকারের আমলে দেশের কেউ নিরাপদ নয় তাই দেশজুড়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত গণধর্ষনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। সরকারের ব্যর্থতার কারনেই আজ দেশজুড়ে শিক্ষাঙ্গনে বিশৃংখলা ও অরাজকতা বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি’র কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি বাবু নগেন্দ্র নাথ, লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুর হক, পৌর বিএনপি’র আহবায়ক এ্যাড. ফজলুল হক সরকার, আদিতমারী উপজেলা বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুন্নবী মিয়া, হাতিবান্ধ উপজেলা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন, পাটগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যের মাঝপথে বিএপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে মোবাইলে বক্তব্য রাখেন। মোবাইলে তারেক রহমান তার বক্তব্যে বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বিএনপি’র কর্মী সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলা ও উপজেলার সকল স্থরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।