বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার

খালেদা জিয়ার মৃত্যুতে কেরানীগঞ্জে দোয়া মাহফিল

কেরানীগঞ্জ প্রতিনিধি:: দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী কেরানীগঞ্জের তেঘরিয়া, আগানগর, শুভাঢ্যা ও জিনজিরাসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথকভাবে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির উদ্যোগেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও আপসহীন নেতৃত্বে তিনি ছিলেন এক অনন্য নাম। তার অবদান, ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর রুহের মাগফেরাত কামনায় দলের পক্ষ থেকে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com