শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল

খাগড়াছড়ি প্রতিনিধি:: স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এ কারণে জেলার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অর্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়।

এর আগে গতকাল শনিবার একদিনের অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয়রা।

তবে, গতকালকের অবরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এরপর খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর পর থেকে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। জেলা শহরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরো জোরদার করতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে পুলিশ। তবে বাকি দুজনকে আটক করার দাবিতে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।

এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকেপড়া পর্যটকদের রাতেই খাগড়াছড়িতে নিয়ে আসা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com