বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনামঃ

খন্দকার মোশাররফ হোসেন ৩য় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুরে ফুলেল সংর্বধনা

ফরিদপুর প্রতিনিধি॥

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুর-৩ আসন থেকে ৩য় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুর আওয়ামী লীগ ও অংগসংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংর্বধনা প্রদান করেছে।

মঙ্গলবার রাতে ফরিদপুর বদরপুরে মন্ত্রীর নিজ বাসভবন আফসানা মঞ্জিলে এই সংবধনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবোল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেলসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেত্রীবৃন্দ। পরে সেখানে বিভিন্ন শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com