বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনামঃ

খন্দকার মোশাররফের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন শেখ হাসিনার জামাতা

ফরিদপুর প্রতিনিধি॥

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা স্থানীয় সরকার মন্ত্রী পুত্র খন্দকার মাশরুর হোসেন মিত, নাতনী (সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে) আলীজে হোসেন এবং আমরিন হোসেন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদর আসনের একাধিক স্থানে পথসভায় তারা নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচারনা চালান। সকালে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে দুইটি সভায় আলীজে হোসেন এবং আমরিন হোসেন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। বিকেলে ফরিদপুর পৌরসভার অম্বিকাপুর খেয়াঘাট সংলগ্ন বক্তার হোসেন খানের বাড়ীতে নির্বাচনী উঠোন বৈঠকে তারা যোগ দেন। ৭নং ওর্য়াডের মহিলা আওয়ামী লীগের নেত্রী মদিরা আহমেদ এর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বোন ওয়াহিদা বেগম, ছোট মেয়ে খন্দকার শাহারিন হোসেন পিংকি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কে এম আজম খসরু, আওয়ামী লীগ নেতা জাহিদ বেপারী, শ্রমিক লীগ নেতা বক্তার হোসেন খান, সুরাইয়া পারভীন, সোহেলী ইমরোজ পুনম, জান্নাতুল ফেরদৌস সিমা, আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ, মাজেদুর রহমান মাজেদ, মারজিয়া প্রমুখ।

নির্বাচনী উঠোন বৈঠকে বক্তারা বলেন, ফরিদপুরে বিগত ১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়ন কর্মকান্ড হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাত দিয়ে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আসন্ন নির্বাচনে সকলকে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। সমাবেশের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা স্থানীয় সরকার মন্ত্রী পুত্র খন্দকার মাশরুর হোসেন মিতু। গত কয়েকদিন ধরে তিনি ফরিদপুর সদর আসনের ১২টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করছেন। এছাড়া বিভিন্ন স্থানে পথসভায় তিনি বক্তৃতা করছেন। নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত খন্দকার মাশরুর হোসেন মিতু নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে নর্থচ্যানেল, চরমাধবদিয়া, কানাইপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com