শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
মামলার আসামীকে পিটিয়ে হত্যা: নবাবগঞ্জে ইউপি সদস্য আটক ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী

কয়েলের আগুনে পুড়ল তিস্তা চরাঞ্চলের ৩ কৃষকের স্বপ্ন

লালমনিরহাট প্রতিনিধি:: কয়েলের আগুনে ভূস্মিভুত হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার চরাঞ্চলের ৩ কৃষকের স্বপ্ন।

সোমবার (২০ আগষ্ট) দিনগত মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া সিংগিমারী চরে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, সিংগিমারী চরের মৃত নয়া মিয়ার ছেলে আনারুল ইসলাম, মাহাতাব উদ্দিন ও প্রতিবেশী মহুবর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম।

মহিষখোচা ইউনিয়ান পরিষদের প্যানেল চেয়ারম্যান মজমুল হক জানান, গরুর ঘরে কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েন আনারুল ইসলাম। সেই কয়েলের আগুনে প্রথমে গরু ২টিসহ ঘরটি পুড়ে যায়। এ আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে মাহাতাব ও আনোয়ারুলের বাড়িতে। বাড়ির লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে ৩ কৃষকের ৫টি ঘর, প্রায় একশত মণ পাট, ধান, চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জিবন যাপন করছেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, বিষয়টি তার জানা নেই। তবে অফিসার পাঠিয়ে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com