বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কোপা দেল’রে থেকে রিয়ালের বিদায়

স্পোর্টস ডেস্ক:: লা লিগার শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলোতে মাঠে নামতে হবে শক্তিশালী পিএসজির বিপক্ষে। এরই মধ্যে ঘরের মাঠে দুর্বল লেগানেসের কাছে ২-১ গোলে হেরে কোপা দেল’রে থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ২-২ হলে অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে বিদায় নিল জিদানের শিষ্যরা।

লা লিগায় আগের ম্যাচে লা করুণার বিপক্ষে বড় জয়ের দুই নায়ক রোনালদো ও বেলকে ছাড়াই মাঠে নামে রিয়াল। দুই তারকাকে ছাড়া মাঠে নামা রিয়ালের শুরুটা ভালোই হয়েছিল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে দলটি। ম্যাচের তৃতীয় মিনিটে গোলেরও সুযোগ পান ইসকো। তবে ডি-বক্সে বল পেয়েও শট নিতে ব্যর্থ হন স্প্যানিশ এই তারকা।

পরের মিনিটেই গোল খেতে বসেছিল রিয়াল। তবে ফরোয়ার্ড ক্লাওদির ফ্রি-কিক পোস্টে লাগলে সে যাত্রায় বেঁচে যায় দলটি। এরপর থেকে রিয়াল শিবিরে একের পর এক আক্রমণ করে খেলতে থাকে লেগানেস। ম্যাচের ৩১ মিনিটে গোলের দেখাও পায় দলটি। রিয়াল ডিফেন্ডারের ভুলে প্রায় ২৫ গজ দূর থেকে চমৎকার বাঁকানো শটে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ের এরাসো।

সাত মিনিট পর সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করেন বেনজামা। ইসকোর ক্রস গোল করার মতো পজিশনে পেয়ে বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ফরাসি এই তারকা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরেই সমতায় ফিরে রিয়াল। ম্যাচের ৪৭ মিনিটে লুকাস ভাসকেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দুরূহ কোণ থেকে গোলরক্ষকের উপর দিয়ে লক্ষ্যভেদ করেন বেনজেমা।

সমতায় ফিরে খুব বেশিক্ষন স্বস্তিতে থাকা হয়নি রিয়ালের। ম্যাচের ৫৫ মিনিটে স্বাগতিক শিবিরকে স্বব্ধ করে লেগানেসকে আবারও এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গাব্রিয়েল। পিছিয়ে পরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল। লুকা মদ্রিচ ও দানি কারভাহালকে মাঠে নামান জিদান। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি দলটি। ফলে গত আসরের মত স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার থেকে বিদায় নিল ১৯ বারের চ্যাম্পিয়নরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com