শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কোটচাঁদপুর হাসপাতালের পিছন থেকে নবজাতক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে এক নবজাতক (কন্যা) কে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় নবজাতকের পিতাকে আটক করেছে পুলিশ।

কোটাচঁদপুর থানার ওসি (তদন্ত) ইমরান আলম জানান, কোটচাঁদপুর হাসাপাতালের আয়া রিনা খাতুনের বাসায় অবৈধভাবে শনিবার দুপুরে গর্ভপাতের জন্য যায় ওই উপজেলার নওদাগা গ্রামের আক্কাস আলীর স্ত্রী ববিতা খাতুন। এসময় আয়া রিনা তার গর্ভপাত ঘটিয়ে নবজাতককে ব্যাগে ভরে হাসপাতালের পেছলে ফেলে আসে। পরে এলাকাবাসী শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের পিতা আক্কাস আলীকে আটক করেছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল রশিদ জানান, হাসপাতালে পিছন থেকে এলাকাবাসী নবজাতককে উদ্ধার করে। তার অবস্থা আশংকাজনক। তিনি আরো জানান, নবজাতকের মা ববিতা খাতুন ও নবজাতকের শারিরীক অবস্থার আশংকাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com