বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

কেরানীগঞ্জে যুবককে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে সগির (২৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনের রাস্তার উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপুর ১২টায় রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি রাস্তায় পড়েছিল। মরদেহ দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকায় উৎসুক জনতার ভিড় বাড়ছে।

নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। সে রাজধানীর ইসলামপুর এলাকায় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সগির ৮ বছর আগে বিয়ে করেছে এবং তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে স্ত্রীর পরকীয়ার কারণে তাদের ডিভোর্স হয়। এর কিছুদিন পর আবার স্ত্রীর সাথে বনিবনা হওয়ায় পর পুনরায় ঘর-সংসার শুরু করলে, এলাকাবাসীর কটুক্তির মুখে সে নিজ বাড়ি ছেড়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করে। বর্তমানে সগিরের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আবার নতুন করে শুরু হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত। পরিবারের ধারণা স্ত্রী ও পরকীয়া প্রেমিক দুজনে মিলে পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আখতার হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com