বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

কেরানীগঞ্জে বৃত্তি অর্জনকারী ২১ শিক্ষার্থীকে সংবর্ধনা

কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত ২১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত ২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ এলাকায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ নবুয়ত আলী বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তোমরাই এক সময় দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। আমরা যারা গুরুজন রয়েছি, তাঁরা তোমাদের আলোর পথ দেখাবার জন্যই রয়েছি। তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করবে, নিয়মিত স্কুলে আসবে। তাহলে তোমাদের ভবিষ্যৎ উজ্জল হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক তোফাজ্জল হোসেন তপু, আতিকুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com