বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

কেরানীগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে জাল টাকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তি হলেন নজরুল ইসলাম (৩৫)। সে বরিশাল জেলার মুলাদী থানার উত্তরপাতার গ্রামের হানিফ ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার কেরানীগঞ্জের জিনজিরার মনু ব্যাপারীর ঢাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭৭ হাজার জাল টাকাসহ নজরুলকে গ্রেপ্তার করা হয়। নজরুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com