সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

কেন্দ্রীয় জাপা’র সদস্য এম.জি মোস্তফাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

লালমনিরহাট প্রতিনিধি ॥
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম জি মোস্তফা জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
লালমনিরহাট জেলা জাপা সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (১২এপ্রিল) সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক সাংগঠনিক নির্দেশে পার্টির গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম জি মোস্তফা (লালমনিরহাট) কে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবীর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম জি মোস্তফা জানান, অব্যাহতি সম্পর্কে তিনি কিছুই জানেন না। বিভিন্ন মাধ্যমে অব্যাহতি বিষয়টি শুনেছি।
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বাবুল বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com