সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবীতে গণমিছিল ও পদযাত্রা

শাহজাহান হেলাল, ফরিদপুরজেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে শনিবার বেলা ১১টায় উপজেলা কৃষক সমিতির উদ্যোগে সরকার নির্ধারিত ১ হাজার ৪০ টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় এবং ঈদের আগেই ফরিদপুর চিনিকলের আখচাষীদের বকেয়া সমুদয় টাকা পরিশোধ সহ কৃষক সমিতির ১২ দফা আদায়ের দাবীতে মধুখালী প্রেসক্লাব চত্বর থেকে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা ও গণমিছিল বের করে।

সমাবেশে উপজেলা সহ-সভাপতি মো. সোহরাব সেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি এ্যাড. মানিক মজুমদার, কৃষক নেতা খলিলুর রহমান, আকমল মৃধা, ওদুদ সেখ, নিত্য সরকার, উপজেলা সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা কেরামত আলী লাল, সাধারণ সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান প্রমুখ।
গণমিছিল ও পদযাত্রাটি সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা থেকে চিনিকলের আখচাষীদের পাওনা সমুদয় টাকা পরিশোধের দাবীতে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিস ঘেরাও কর্মসূচি শেষে আবার প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

সমাবেশে সরাসরি কৃৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ১হাজার ৪০ টাকা মণ দরে ধান ক্রয়, ফরিদপুর চিনিকলের আখচাষীদের বকেয়া সমূদয় পাওনা ঈদের আগে পরিশোধ, হাট বাজারে কৃষি ফসলের ধলতা আদায় ও ওজনে কারচুপি বন্ধ, কৃষি জমিতে ইটভাট ও শিল্প কারখানা, ভুমি অফিসের দূর্নীতি এবং পল্লী বিদ্যুতের অনিয়মের বন্ধের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com