রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই সোহাগ পারভেজ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন উলিপুর থানার এএসআই সোহাগ পারভেজ।

রোববার (২৪ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপারের হলরুমে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এর সভাপতিত্বে ডিসেম্বর-২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় এএসআই সোহাগ পারভেজকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এছাড়াও সভায় শ্রেষ্ঠ সার্কেল কুড়িগ্রাম সার্কেল উৎপল কুমার রায়, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সদর থানা কুড়িগ্রাম, জেলার শ্রেষ্ঠ এসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই প্রবেশ কুমার বিশ্বাস, রাজিবপুর থানার এএসআই মোখলেছুর রহমান ও সদর ট্রাফিক সার্জেন্ট সায়েকুজ্জামানকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ফুলবাড়ী সার্কেল) লুৎফর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com