রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল সুমন রেজা ও শ্রেষ্ঠ ওসি ইমতিয়াজ কবির

কুড়িগ্রাম প্রতিনিধি:: আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল সুমন রেজা ও শ্রেষ্ঠ ওসি উলিপুরের ইমতিয়াজ কবিরকে নির্বাচিত করা হয়।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গত মার্চ /২০২১খ্রীঃ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় ৬ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

পুরস্কার প্রাপ্তরা হলেন: সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল সুমন রেজা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,ওসি উলিপুর থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও শ্রেষ্ঠ এসআই আহসান সোহেল সৌরভ কুড়িগ্রাম সদর থানা, শ্রেষ্ঠ এএসআই সোহাগ পারভেজ উলিপুর থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আবুল কালাম আজাদ টিএসআই সদর ট্রাফিক, বিশেষ পুরস্কার কনস্টবল/৭৫৯ শামীম কিবরিয়া, জেলা গোয়েন্দা শাখা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com