রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কুড়িগ্রামে ১০ মামলার আসামী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে অভিযান চালিয়ে ১০ মামলার আসামী ইবরাহীম ওরফে চোর ইবরাহীম(২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আহসান, আমিনুল হক, এএসআই মিল্টনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে জোতগোবর্ধন এলাকায় নিজ বাড়ী থেকে ওয়ারেন্ট মূলে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার এরশাদ আলীর পুত্র।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আটক আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com