রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ পিতা আজিজুল ইসলাম রাজু (৪০)কে আটক করেছে পুলিশ। আটক আজিজুল ইসলাম রাজু ওই ইউনিয়নের মাদাজালফারা গ্রামের মৃত: কাচুয়া মামুদের পুত্র।
জানা গেছে, আসামী আজিজুল ইসলাম রাজু ৭ বছর পূর্বে ভিকটিমের মাকে দ্বিতীয় বিয়ে করে। এটি ভিকটিমের মায়েরও দ্বিতীয় বিয়ে। ভিকটিম প্রথম পক্ষের কন্যা সন্তান এবং বাবার সাথে সে বসবাস করত। গত ৮/৯ মাস ধরে সে সৎ পিতার সংসারে তার মায়ের বাড়ীতে অবস্থান করছিল। সেই সুবাদে গত কয়েক মাস ধরে সৎ পিতা রাজু ভয় ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল। ভিকটিম বিষয়টি মাকে জানালে ভিকটিমের বাবা আব্দুল মতিন (সাবেক স্ত্রীর কাছে) ঘটনা শুনে সোমবার (৩১ মে) বাদি হয়ে নারী শিশু আইনের ৯(১) ধারায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকা থেকে আসামী আজিজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, আসামী আজিজুল ইসলাম রাজুকে মঙ্গলবার (১ জুন) আদালতে তোলা হলে, সে ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করে। পরে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।