রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে স্মার্টফোন না পেয়ে ৯ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে ৯ম শ্রেণীর এক ছাত্র রানা মিয়া (১৫) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহত কিশোর ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোর কিছুদিন ধরে তার দরিদ্র বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোন কিনে দেবার জন্য আবদার করে আসছিল। দরিদ্র দিনমজুর পরিবারটি স্মার্টফোন কিনার দাবী পূরণে অপরাগতা প্রকাশ করে। এতে করে মনের দু:খে রানা মিয়া ৩ জুন (বুধবার) রাতে পরিবারের অজান্তে নিজ ঘরে ধরনার সাথে গঁলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে তার বাবা-মায়ের কাছে একটা স্মার্টফোন চেয়েছিল। দিনমজুর বাবা ছেলের আবদার পুরণ করতে পারেনি বলে ছেলেটি অভিমানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com