রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কুড়িগ্রামে সাপের কামড়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার কাউয়ার চর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্র জানায়, হৃদয় হোসেন বাড়ির পাশে পুকুর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। সে কাউয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়র পঞ্চম শ্রণীর ছাত্র ছিল। হৃদয় হোসেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে বলে জানা যায়।

এবিষয়ে রৌমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষধর সাপে কেটে ছিল এবং হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com