রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামে হাম-রুবেলা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে সংবাদকর্মীদেরকে নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: মাহবুব আল শাহেদ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর জহুরুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুল হান্নান প্রমুখ।
চলতি বছর কুড়িগ্রাম জেলায় ১৯ ডিসেম্বর থেকে আগামি ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৫ লাখ ৪৭ হাজার ৩৭০জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৯ মাস বয়স থেকে ৫ বছর পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ২৫৬জন ও ৫বছর থেকে ১০ বছর পর্যন্ত ২লাখ ৮৩হাজার ১১৪জন শিশুকে টার্গেট করে টিকা কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।