শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে ৮ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় চিলমারী সরকারী কলেজ মাঠে রুপালী ব্যাংক লিমিটেড’র এমডি এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ্ আল মাহমুদ’র এর ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, রুপালী ব্যাংকের মাধবদী বাবুর হাট শাখার শাখা ব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রাজ্জাকুল হায়দার হারুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদ আনোয়ার পলাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com