শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে ইদুল আজহা উপলক্ষে অর্ধ শতাধিক দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের উদ্যোগে জেলা পরিষদ মার্কেট চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ ও মমিনুর রহমান মমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রীর উদ উত্তর উপহার হিসেবে এসময় নগদ অর্থ, কাপড় ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।