শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ঘুঘুরহাট এলাকায় দোকান থেকে কেনা ম্যাংগো জুস খেয়ে শিশুসহ একই পরিবারের ৫জন অসুস্থ হয়েছেন।
জানা গেছে, শুক্রবার (১৭ জুন) রাতে ওই এলাকায় বাড়ির পাশের দোকান থেকে ম্যাংগো জুস কিনে এনে শিশু নাতিসহ পরিবারের সকলেই খায়। কিন্তু হঠাৎ করেই তারা অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির অন্যান্য সদস্যরা শনিবার সকালে তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ম্যাংগো জুসের বোতলটি মেয়াদোত্তীর্ণ ছিল না।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা বলেন, কাশিপুর ইউনিয়নের একই পরিবারের পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকের পর্যবেক্ষনে রয়েছেন। কি কারণে এ ঘটনাটি ঘটেছে তদন্ত করে জানা যাবে। সেখানে স্যানিটারী ইন্সপেক্টরকে পাঠানো হয়েছে।