শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রফিকুল ইসলাম পাপ্পু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নাগেশ্বরী উপজেলার ফেলানীর মোড় এলাকার আব্দুল হামিদের পুত্র।

জানা গেছে, রোববার (১৩ মার্চ) সকালে মোটরসাইকেলযোগে রফিকুল ইসলাম পাপ্পু, আসিফ আলী ও সুজয় চন্দ্র নাগেশ্বরী উপজেলা সদরে যাওয়ার পথে সন্তোষপুর ইউনিয়নের ডাঙ্গীর ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনজনই ছিটকে পড়লে ঘটনাস্থলে রফিকুল ইসলাম পাপ্পুর মৃত্যু হয়। পরে আহত দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com