শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে মা ও শিশুকে গলাকেটে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে ৫ মাসের শিশু হাবিব ও তার মা হাফসা আকতার (২৫)কে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২১ মে) দুপুরে সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে মা হাফসা আকতারকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শিশু ও তার মা হাফসা নতুনবন্দর এলাকার মোঃ সাহেব আলীর স্ত্রী।

এর আগে সকালে রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া এলাকার একটি পরিত্যাক্ত ধানক্ষেতে শিশুটির মরদেহ ও পাশেই শিশুটির মায়ের গলাকাটা অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রচন্ড বৃষ্টির মধ্যে নতুনবন্দর হাজিপাড়া এলাকায় একটি পুকুরপাড়ের পূর্বপাশের ধানক্ষেত থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ ও পাশেই শিশুটির মা হাফসাকে গলাকাটা অচেতন অবস্থায় দেখতে পায়। এসময় স্থানীয়রাসহ পরিবারের লোকজন হাফসাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির গলাকাটা অবস্থা পড়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com