শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামে ভাঙন কবলিত শতাধিক কৃষককে খাদ্য সামগ্রি বিতরণ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী গতিয়াসাম ঘাটে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

বেসরকারি সংগঠন আই-ফার্মার উদ্যাগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের হেড অব অপারেশন ফরহাদ জুলফিকার রাফেল, কাে-অর্ডিনেটর আব্দুল মালেক, মার্কেট ফেসিলিটেটর মহসি হাসান প্রমুখ।

এসময় প্রতিটি পরিবারকে ৮৮০ টাকার প্যাকেজ হিসাবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ২টি পঁচা সাবান বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com