রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু!

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা গেছে, রোববার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাঁচিচর গ্রামের একটি বাঁশ ঝাড়ের পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর বাতাসের কারণে পড়ে থাকা একটি বাঁশে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ সফিয়ার রহমান।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com