রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে বাংলাদশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। একযুগে পা রাখা উপলক্ষে সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভা, কেককাটা ও র্যালির আয়োজন করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাে. জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মাে. রুহুল আমিন, পাবলিক প্রসিকিউটর এডভােকেট এসএম আব্রাহাম লিংকন, পৌর মেয়র মাে. কাজিউল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লােবান, সিনিয়র সাংবাদিক সফি খান, প্রেসক্লাবর সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, বাংলাদশ প্রতিদিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি খদকার একরামুল হক সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউজ টােয়েটিফাের টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য।
আলােচনা সভা ও সংক্ষিপ্ত র্যালি শেষে কেক কাটা বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পূর্তি উৎসব পালন করা হয়।