সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের ভূরাঙ্গামারীতে বজ্রপাতে আব্দুল আউয়াল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া গ্রামের খয়বর আলীর পুত্র।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ওই এলাকায় আব্দুল আউয়ালসহ কয়েকজন জমিতে পাট কাটতে যায়। এ সময় বজ্রপাতে আউয়াল ঘটনাস্থলেই মারা যায় এবং নজরুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়। আহত নজরুল ইসলাম ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মামুন-অর-রশীদ জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com