সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু!

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রঘাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টি আসায় কারণে চর-কুটিবাড়ীতে শ্যালো মেশিনটি পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে নীলকমল নদীতে কলার ভেলায় করে যাওয়ার পথেই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নীলকমল নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com