শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বইমেলা থেকে মটরসাইকেল চোর গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম কলেজমোড়স্থ বিজয়স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত বইমেলা প্রাঙ্গণ থেকে মটরসাইকেল চুরির সময় আতিকুর রহমান আতিক (৩৭) ও ইদুল মিয়া (৩৫) নামে দুজন আন্ত:জেলা মটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে একটি মটরসাইকেলসহ তাদের গ্রেফতার করে পুলিশী হেফাজতে নেয়া হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতারকৃত আসামীরা আন্ত:জেলা মটরসাইকেল চোর চক্রের সদস্য। তদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, রংপুরের মিঠাপুকুর, লালমনিরহাট সদরসহ বিভিন্ন জায়গায় ডাকাতি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলায় মটরসাইকেল চুরির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় সদর থনার অফিসার ইনচার্জসহ এসআই কাদের, এসআই জলিল এবং এএসআই নাজমুল বিষয়টি টের পেয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিক নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর সিঙ্গেরগাড়ী গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে। অপর আসামী ইদুল মিয়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের গোবদা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com