শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে ১২টি দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রবিবার উদ্বোধনী খেলায় রেনেসা ক্রিকেট ক্লাব ১৪ রানে স্পন্দন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রবিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও লীগ কমিটির আহবায়ক মো. কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

উদ্বোধনী খেলায় টসে জিতে রেনেসা ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে। জবাবে স্পন্দন ক্রিকেট ক্লাব ৩৭ দশমিক ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রানে গুটিয়ে যায়। খেলায় রেনেসা ক্রিকেট ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৬২ রান ও প্রতিপক্ষ দলের ৩ উইকেট ছিনিয়ে নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাসেল।

প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ১২টি দল অংশগ্রহন করছে। এ-গ্রুপে রেনেসা ক্রিকেট ক্লাব, হরিকেশ ক্রিকেট ক্লাব ও স্পন্দন ক্রিকেট ক্লাব। বি-গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট ক্লাব, ডাকবাংলা ক্রিকেট ক্লাব ও বাজার একাদশ। সি-গ্রুপে সাগর একাদশ, দীপ্ত একাদশ ও কেএসসি এবং ডি-গ্রুপে সেঞ্চুরী কিকেট ক্লাব, ইউসিসি ও স্বপন স্মৃতি ক্রিকেট ক্লাব। চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামি ১৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com