রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

কুড়িগ্রামে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রাম শহরের ব্যাপারী পাড়া এলাকায় একটি পুকুর থেকে হাসান আলী (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহত হাসান আলী পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের জয়নাল আবেদীনের পূত্র।

বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, গত ১৫ ডিসেম্বর থেকে হাসান আলীকে পাওয়া যাচ্ছিল না। সে মৃগী রোগী ছিল। ঘটনার দিন দুপুরে পৌর এলাকার ব্যাপারী পাড়ার অধিবাসী সাবেক পৌর চেয়ারম্যান আব্দুস সালাম এর বাড়ির পুকুর থেকে তার লাশ ভেসে উঠতে দেখে বাড়ির লোকজন। পরে পুলিশে খবর দেয়া হয়। হাসান আলীর শারীররিক সমস্যার কারণে সমাজসেবা থেকে প্রতিবন্ধী ভাতা কার্ডও করা হয়েছিল। ধারণা করা হচ্ছে কোন এক সময়ে অসাবধানতাবশত পুকুরে পরে গিয়ে মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, নিহত ব্যক্তি কিছুটা অপ্রকৃতস্থ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com