শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির চিলমারী ইউনিয়ন সভাপতিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করেছে পুলিশ। যার মামলা নং- ১৩।

শুক্রবার দিবাগত রাতে লালমনিহাট সদর থানা পুলিশের সহযোগিতায় রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৫ জুলাইয়ে নৌকায় তুলে এক স্বামী পরিত্যক্ত মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই মহিলা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর এজাহার ভুক্ত আসামী পলাতক থাকায় শুক্রবার দিবাগত রাতে লালমনিরহাট থেকে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করা হয়।

আটককৃত রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে। তিনি চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।

এবিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, স্বামী পরিত্যক্ত এক মহিলা ধর্ষণের অভিযোগে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com