শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুন) মধ্যরাতে।
নিহত যুবক উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গেলীর কুটি গ্রামের মৃত মল্লুক চানের ছেলে আলতাফ হােসেন ফিরােজ (১৮)। সে একই গ্রামের আবুল মােড়ে গালামালের ব্যবস্যা করত।
নিহতের বড় ভাই সাদ্দাম হােসেনের স্ত্রী জেসমিন আক্তার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন শনিবার রাতে ১২টার সময় দােকান বন্ধ করে মটরসাইকেল করে বাড়ি ফেরার পথে জােনব আলীর বাঁশ ঝাড়ের নিকট আসলে কয়েকজন দূর্বৃত্ত তার পথ রােধ করে ধারালাে অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে এবং মারপিট করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাকে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ফিরোজকে উদ্ধার করে বাড়িতে নেবার পথে সে মারা যায়। পরে কচাকাটা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ফিরোজ খুব সহজ সরল ছিলাে। প্রতিদিন তার বন্ধুরা তাকে ডেকে নিয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা দিতো। এটা নিয়ে তার বড় ভাই অনেক সময় রাগারাগি করতেন। ফিরোজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।
প্রতিবপশী জুলমাত আলী জানান, রাতে মানুষের চিল্লাহাল্লা শুনে দৌড়ে আসি। এসে শুনতে পাই ফিরোজকে দূর্বত্তরা কুপিয়ে মেরে ফেলেছ। আমরা তার মাথায় ধারালাে অস্ত্রের আঘাত দেখত পাই। ফিরােজের হত্যার পিছনে প্রেম সংঘটিত বিষয় থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা ও তার পরিবার।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, খুনের প্রকৃত ঘটনা উৎঘাটন ও দােষীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করেছে।