শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

কুড়িগ্রামে দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি দমন কমিশন (দুদুক) এর একটি মামলায় পাথরডুবি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে তার নিজ বাড়ী থেকে তাকে দুর্নীতি মামলায় আটক করে পুলিশ।

মঙ্গলবার(২৫ জানুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদুক) এর একটি মামলায় চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়েছিল। এরই প্রেক্ষিতে তাকে আটক করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com