সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ঐ সড়কে টহলরত পুলিশের দল পরিত্যক্ত একটি পোটলার মধ্য থেকে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। সোমবার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে রৌমারী থানায় একটি জিডি দায়ের করেছেন। সীমান্তবর্তী রৌমারীতে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com