শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের কচাকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা জবেদ আলী (৬০)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের দুই ভাতিজার বিরুদ্ধে। নিহত জবেদ আলী কচাকাটা থানার কেদার ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জবেদ আলীর সাথে দুই ভাতিজার জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জবেদ আলী জমিতে বোরো রোপনের জন্য পানি নিতে গেলে ভাতিজারাসহ বাড়ির লোকজন জবেদ আলীকে এলোপাথারী লাঠি দিয়ে পিটাতে থাকে, এতে ঘটনাস্থলেই জবেদ আলীর মৃত্যু হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলেই মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com