শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

কুড়িগ্রামে গুলি-ম্যাগাজিন উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার হরিচরণ এলাকায় রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও চার্জার গার্ড উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মে) রাত ১২টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের ওপর থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে রাজারহাট থানার টহল দলের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও এএসআই রাফিউল আমিন রাজারহাট-তিস্তা সড়ক অদিতা সুধী কানন ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে ৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চার্জার গার্ড সড়কের ওপর পরে থাকতে দেখে। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, রোববার রাতে টহল দলের সদস্যরা রাস্তার উপর থেকে এসব উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কেউ এসব নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com