শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম পৌর শহরের গোরস্থান পাড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুশান্ত (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্র গোরস্থান পাড়া এলাকার পরশের ছেলে। সে ১নং মাঠের স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, নিহত পুশান্ত বিদ্যুৎতের মেইল লাইনের পাশে গাছের ডাল কাটতে ছিলেন। এসময় অসাবধানতাবশত মেইন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পরলে স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা পরশ জানান, কিভাবে আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো আমি বুঝতে পারছি না। ছেলেসহ সকালে একসাথে খাওয়া দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com