সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানে ফুলবাড়ীতে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার (২২ জুলাই) ভোরে ফুলবাড়ি ধরলা ব্রিজ-২ এ চেকপোস্ট চলাকালে মাছের পোনাবাহী একটি পিকআপ তল্লাশী করে বিশেষ কায়দায় রক্ষিত ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসাদুল জামান(৩৫) ও রবিউল ইসলাম (২০)কে আটক করে পুলিশ।
আটক দুই মাদক ব্যবসায়ী নাটোর জেলার সিংড়া উপজেলার তেরবারিয়া এলাকার বাসিন্দা।
অপরদিকে, মঙ্গলবার রাতে থানা পুলিশের অপর এক মাদকবিরোধী অভিযানে উপজেলার চন্দ্রখানা বালাতারি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যাবসায়ী (বি শ্রেনি ভুক্ত ৫ টি মামলা) আসামী আঃ কাদের(৩১) ও অস্ত্র ও খুন মামলার পলাতক আসামী মোঃ শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিন(৩৩) কে ২৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ।
আটক শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিনের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্টসহ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।মাদক কারবারিরা যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।