শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কন্যা শিশুকে হত্যার দায়ে ঘাতক মাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় ব্রহ্মতর গ্রামে।
জানা গেছে, উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া (ইসলামানাদ) গ্রামের মোঃ আব্দুল লতিফ মাষ্টারের কন্যা মোছাঃ জুই খাতুনের সাথে একই ইউনিয়নের কেদার ব্রহ্মতর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র সুমন মিয়ার প্রায় ২ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জুই খাতুনের মানসিক রোগ দেখা দেয়। তারপরেও তাদের সংসার জীবন চলতে থাকে। প্রায় ৪০দিন পুর্বে জুই খাতুন একটি কন্যা সন্তান প্রসব করে। সন্তানটির নাম উষা খাতুন। জুই শ্বশুড় বাড়িতে অবস্থানের পর ঘটনার দিন বুধবার (২ মার্চ) তার বাবার বাড়িতে বেড়াতে যায়। বাবার বাড়িতে রাত সাড়ে ৮ টার সময় ঘরের দরজা বন্ধ করে দেয়ালে আছাড় দিলে শিশুটির চিৎকার শুনে বাড়ির লোকজন দরজা খোলার আগেই শিশুটির মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক মাকে আটক করে শিশুটির লাশ উদ্ধার করে।
জুই খাতুনের স্বামী বলেন, আমার স্ত্রী জুই একজন মানসিক ভারসাম্যহীণ রোগী। সে মাঝে মধ্যেই পাগলের মতো আচরন করতো।
বিষয়টি নিয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম বলেন, জিজ্ঞাবাদের জন্য শিশুটির মা জুইকে আটক করা হয়েছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীণ বলে আমরা এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।