শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

কুড়িগ্রামে অনার্স পড়ুয়া ছাত্রকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি ফ্যাক্টরিতে মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকন ইসলাম (২২) এর বিরুদ্ধে।

সোমবার (৩০ মে) বিকেলে শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে এঘটনা ঘটে। নিহত বাপ্পি পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম (২২) দু-জনে জলিল বিড়ি নামের একটি ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-জনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে খোকন নিহত মাঈদুলকে চুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com