সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের কালজানী নদী থেকে মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের কালজানী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর সীমান্তে জনৈক শহীদুল ইসলামের বাড়ির পাশে ভারত থেকে প্রবাহিত কালজানী নদী দিয়ে ভেসে আসা গলায় তুলসীর মালাসহ হিন্দু-ধর্মাবলম্বী এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ খবর পেয়ে দুপুর ২টায় নৌকা যোগে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬ টায় থানায় নিয়ে আসে। পরে ঐ ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রহমান বাদী হয়ে
একটি ইউডি মামলা দায়ের করে।

ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহটি দেখে মনে হচ্ছে সে ভারতের নাগরিক ও হিন্দু-ধর্মাবলম্বী। হয়ত নদীতে পড়ে মৃত্যুবরণের পর বাংলাদেশের অভ্যন্তরে ভেসে এসেছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com