সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের কচাকাটায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের কচাকাটা থানার সুবলপাড় ছড়ার পানিতে ডুবে ৬ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সমবয়সী ওই দুই শিশু কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলে পাড়ার নায় বিশ্বাসের ছেলে নুকুল বিশ্বাস (৬) ও পচারু বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস(৬)।

মৃত্যু দুই শিশুর স্বজনরা জানান, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১১টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশের সুবলপাড় ছড়ায় গোসল করতে নামে এবং গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না মেলায় স্বজনরা পানিতে খুজতে থাকে। আড়াই ঘন্টা পর তাদের দুজনের মরদেহ পানি থেকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com