সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রামের এসপি’র সহযোগীতায় শিশু হারুন খুঁজে পেল তার পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র সহযোগীতায় শিশু হারুন অর রশিদ খুঁজে পেয়েছে তার পরিবার।

জানা গেছে, সোমবার শিশু হারুন-অর-রশিদ(৮)কে কুড়িগ্রামে ঘুরতে এবং কান্নাকাটি করতে দেখে সদর থানা পুলিশ। পরে শিশুটিকে উদ্ধার করে সদর থানা হেফাজতে নেওয়া হয়। এসময় শিশুটি তার গ্রাম কিংবা জেলা-উপজেলার নাম কিছুই বলতে পারে নাই।

বিষয়টি পুলিশ সুপার জানার পর শিশুটির পরিবারটিকে খুঁজে পেতে ফেসবুক সহ পুলিশী তৎপরতা শুরু করেন। পুলিশ সুপারের এমন উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিমছাট গোপালপুর এলাকায় শিশুটির পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-খোদেজা বেগমের খোঁজ পাওয়া যায়। পরে তার বড় বোন রত্না ও নানা-আব্দুল বারেক এর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, শিশু হারুন-অর-রশিদকে তার বড় বোন রত্না ও নানা-আব্দুল বারেক এর জিম্মায় প্রদান করা হয়েছে। ভবিষ্যতে তাকে দেখে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com