সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দূর্ঘটনায় দিপালী রানী দাস নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) রাতে কুড়িগ্রাম-উলিপুর সড়কের অর্জুনের ডারা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার বালাকান্দি দাস পাড়া গ্রামের বিনদ চন্দ্র দাসের স্ত্রী দিপালী রানী দাস (৫০) শুক্রবার কুড়িগ্রাম থেকে গাড়িতে করে এসে উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনের ডারা নামকস্থানে নেমে পরেন। এরপর রাস্তা পাড়াপাড়ের সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি অটোরিক্সা দিপালী রানী দাসকে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দিপালী রানী দাস চার সন্তানের জননী। পরিবারের কোন অভিযোগ না থাকায় উলিপুর থানা পুলিশ রাজারহাট থানা পুলিশের মাধ্যমে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

উলিপুর থানার এসআই সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com